Nisha Lagilo Re Lyrics (কথা ও সুরঃ হাসন রাজা)
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।
আমাদের এবারের পরিবেশনা মরমী কবি এবং বাউল শিল্পী হাসন রাজা’র একটি জনপ্রিয় গান -
নিশা লাগিলো রে
কথা ও সুরঃ হাসন রাজা
কণ্ঠঃ চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন
ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল
এজেন্সিঃ ক্রিয়েটো
প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু
চিত্রগ্রহণঃ মিছিল সাহা
রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
শব্দ প্রকৌশলীঃ চারু ও শামীম আহমেদ
• ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
• হাঁড়ি ও জাম্বেঃ মিলন ভট্টাচার্য
• বাংলা ঢোলঃ নয়ন
• পারকেশনঃ উজ্জ্বল
• মারাক্কাসঃ আলম
• বাঁশিঃ জালাল
• ড্রামসঃ ডানো
• বেইজঃ তানিম
• পিয়ানঃ তমাল
• ইলেকট্রিক গিটারঃ জোহান
• নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
• এস্রাজঃ অশোক কুমার সরকার
• ট্রাম্পেটঃ কাবিল
• কিবোর্ডঃ মীর মাসুম
• আসালাতোঃ জাহিদ
• কোরাসঃ মন, পিউ,নাশা
Nisha Lagilo Re Lyrics ( নিশা লাগিলো রে লিরিক্স )
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে।
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।
ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ,
ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ
হাসন জানের রূপ দেখিয়া,
হাসন জানের রূপ দেখিয়া জনমের গেলো দুঃখ।
লাগিলো রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে,
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।
হাসন জানের রূপটা দেখি
ফাল দি ফাল দি উঠে,
চিরাবারা হাসন রাজা,
চিরাবারা হাসন রাজা,
বুকের মাঝে ফুটে।
লাগিলো রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে,
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে।
নিশা লাগিল রে, নিশা লাগিল রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলে রে।


Comments
Post a Comment